dailykagojkolom.com
সর্বশেষ :
dailykagojkolom.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা জমি দখলের অভিযোগ, গুজব ছড়িয়ে মব তৈরির চেষ্টা পাগলাপীরে নজরুলের চেতনায় নতুন প্রজন্ম, গঙ্গাচড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‎ গঙ্গাচড়ায় ডেইরি ফার্ম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সব সম্ভব টাকায় গঙ্গাচড়ায় দুঃস্থদের মাঝে ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ দিনাজপুরে আফাআউস কার্যালয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় মেলা নিয়ে অভিযোগের জবাব, নথিপত্রসহ তদন্ত দাবি কৃষক দল নেতার ‎ পুঁজি কেন দেশ ছাড়বে না—দেশকে আগে বিনিয়োগের জন্য নিরাপদ করতে হবে

রংপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, আতঙ্কে আহত ১৫

  • আপডেট সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার পঠিত

মোঃ শফিকুজ্জামান সোহেল
রংপুর:

রংপুর রেলওয়ে স্টেশনের কাছে পার্বতীপুর থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে সাময়িকভাবে রংপুরের সঙ্গে দেশের বিভিন্ন রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচল শুরু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে রংপুর রেলওয়ে স্টেশনের অদূরে বাবুপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রংপুর রেলওয়ে স্টেশনের সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, পার্বতীপুর থেকে বুড়িমারীগামী লোকাল ট্রেনটি সকাল ৯টা ৩৫ মিনিটে রংপুর স্টেশনে পৌঁছায়। সেখানে প্রায় ১০ মিনিট অবস্থানের পর ট্রেনটি বুড়িমারীর উদ্দেশে ছেড়ে যায়। স্টেশন থেকে কিছু দূর যাওয়ার পর বাবুপাড়া রেলগেটের কাছে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়।

এ সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে কয়েকজন যাত্রী ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে আহত হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রেল বিভাগের কর্মকর্তা আফজাল হোসেন জানান, ট্রেনটির ইঞ্জিন ২ নম্বর লাইনে লাইনচ্যুত হয়। ১ নম্বর লাইনে কোনো সমস্যা না থাকলেও নিরাপত্তার কারণে লালমনিরহাট ও পার্বতীপুর থেকে আসা দুটি ট্রেনের চলাচল বেলা সাড়ে ১১টা পর্যন্ত বন্ধ রাখা হয়।

তিনি জানান, পরে লাইনচ্যুত ইঞ্জিনটি সরিয়ে ৩ নম্বর লাইনে নেওয়া হয়। এরপর দুপুর ১২টার দিকে বিকল্প ব্যবস্থায় ১ ও ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হয়।

রংপুর রেলওয়ে স্টেশনের সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “লাইনচ্যুত হওয়ার প্রায় দুই ঘণ্টা পর বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচল শুরু হয়েছে। লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারের জন্য লালমনিরহাট বিভাগীয় কার্যালয় থেকে রিলিফ ট্রেন আসছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dailykagojkolom.com
Design & Development By HosterCube Ltd.