dailykagojkolom.com
সর্বশেষ :
dailykagojkolom.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা জমি দখলের অভিযোগ, গুজব ছড়িয়ে মব তৈরির চেষ্টা পাগলাপীরে নজরুলের চেতনায় নতুন প্রজন্ম, গঙ্গাচড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‎ গঙ্গাচড়ায় ডেইরি ফার্ম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সব সম্ভব টাকায় গঙ্গাচড়ায় দুঃস্থদের মাঝে ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ দিনাজপুরে আফাআউস কার্যালয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় মেলা নিয়ে অভিযোগের জবাব, নথিপত্রসহ তদন্ত দাবি কৃষক দল নেতার ‎ পুঁজি কেন দেশ ছাড়বে না—দেশকে আগে বিনিয়োগের জন্য নিরাপদ করতে হবে

জামালপুরে রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পঠিত

জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের নারায়ণপুর চইরাপাড়া এলাকার চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩০০ পরিবারের মানুষ কর্মস্থল, স্কুল-কলেজসহ জরুরি প্রয়োজনে এলাকা থেকে বের হতে পারছেন না। বন্ধ রাস্তা খুলে দেওয়াসহ স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন ও জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
রোববার (৯ আগস্ট) দুপুরে নারায়ণপুর এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।
মানববন্ধনে বক্তব্য দেন তিতপল্লা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, ওয়ার্ড যুবদলের সভাপতি সাঈদী, খালেদা আফসারী দুলালী, হারুনসহ স্থানীয় বাসিন্দারা।
বক্তারা অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে মজু ও মোজাম্মেলের পরিবারের লোকজন বিভিন্ন সময়ে এলাকাবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে দেন। স্থানীয়দের দাবি, রাস্তার জায়গা ওয়াক্‌ফ করা হলেও এ ধরনের কর্মকাণ্ডের কারণে প্রায় ৩০০ পরিবারের মানুষ দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ জরুরি প্রয়োজনে বাইরে যাতায়াত ব্যাহত হচ্ছে।
এ সময় বক্তারা দ্রুত রাস্তা উন্মুক্ত করে দিয়ে স্থায়ী সমাধানের দাবি জানান। পাশাপাশি বিষয়টি দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dailykagojkolom.com
Design & Development By HosterCube Ltd.