dailykagojkolom.com
সর্বশেষ :
dailykagojkolom.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা জমি দখলের অভিযোগ, গুজব ছড়িয়ে মব তৈরির চেষ্টা পাগলাপীরে নজরুলের চেতনায় নতুন প্রজন্ম, গঙ্গাচড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‎ গঙ্গাচড়ায় ডেইরি ফার্ম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সব সম্ভব টাকায় গঙ্গাচড়ায় দুঃস্থদের মাঝে ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ দিনাজপুরে আফাআউস কার্যালয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় মেলা নিয়ে অভিযোগের জবাব, নথিপত্রসহ তদন্ত দাবি কৃষক দল নেতার ‎ পুঁজি কেন দেশ ছাড়বে না—দেশকে আগে বিনিয়োগের জন্য নিরাপদ করতে হবে

দিনাজপুরে ইমাম হুসাইন (আ.)-এর চেহলাম উপলক্ষে ধর্মীয় বয়ান ও শোক র‍্যালি অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত

আব্দুস সালাম, দিনাজপুর :
পবিত্র কারবালার মর্মান্তিক শোকাবহ স্মৃতি ও হযরত ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত স্মরণে দিনাজপুরে বাংলাদেশ শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে ধর্মীয় বয়ান ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট ২০২৬) অনুষ্ঠানের শুরুতে কারবালার শিক্ষা ও হযরত ইমাম হুসাইন (আ.)-এর ত্যাগের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ধর্মীয় বয়ান পেশ করেন মাওলানা ইব্রাহিম খলিল রিজভী, মাওলানা হাসিম আব্বাসসহ সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
বয়ান শেষে বাংলাদেশ শিয়া মুসলিম সম্প্রদায়ের আহ্বায়ক মির্জা আসলাম আলীর নেতৃত্বে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি দিনাজপুরের মিশন রোডস্থ ইমামবাড়ী থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিটি সার্কিট হাউস, ডিসি অফিস, জেলা স্কুল মোড় ও রেলওয়ে স্টেশন হয়ে পুনরায় মিশন রোডের ইমামবাড়ীতে গিয়ে শেষ হয়।
শোক র‍্যালিতে শিয়া মুসলিম সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। ব্যানার ও কালো পতাকা হাতে অংশগ্রহণকারীরা মাতম ও শোকাচ্ছন্ন পরিবেশে কারবালার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dailykagojkolom.com
Design & Development By HosterCube Ltd.