প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৬, ৩:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ৭:৫০ পি.এম
অটোভ্যান চুরির পর অসহায় রশিদের পাশে প্রবাসী ড. মাহদি হাসান অলিভ

নিজস্ব প্রতিবেদক:
অটোভ্যান চুরি হয়ে কর্মহীন হয়ে পড়া বয়ড়া কোড়ানিপাড়া গ্রামের রশিদের পাশে দাঁড়িয়েছেন নরওয়ে প্রবাসী ড. মাহদি হাসান অলিভ। রশিদের দুর্দশার খবর জানতে পেরে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তাকে একটি নতুন অটোভ্যান কিনে উপহার দিয়েছেন তিনি।
জানা গেছে, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বয়ড়া কোড়ানিপাড়া গ্রামের রশিদ অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি তার অটোভ্যানটি চুরি হয়ে যায়। এতে পরিবারের দৈনন্দিন খরচ চালানোসহ জীবিকা নির্বাহ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন তিনি।
রশিদের অটোভ্যান চুরির বিষয়টি নরওয়ে প্রবাসী ড. মাহদি হাসান অলিভকে জানানো হলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন। একজন মানুষের কর্মসংস্থানের মাধ্যম হারিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করে রশিদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
এরপর ১২ আগস্ট ২০২৬ তারিখে ড. মাহদি হাসান অলিভ রশিদের জন্য একটি নতুন অটোভ্যান কিনে উপহার দেন। আজ সন্ধায় ভ্যানের চাবি রশিদের হাতে তুলে দেয়া হয়। নতুন অটোভ্যান পেয়ে রশিদের জীবনে আবারও স্বাভাবিকভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।
এ সময় রশিদ ড. মাহদি হাসান অলিভের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অটোভ্যানটি চুরি হয়ে যাওয়ার পর তিনি অত্যন্ত দুশ্চিন্তায় ছিলেন। নতুন অটোভ্যান পাওয়ায় তিনি আবারও নিজের কর্মের মাধ্যমে পরিবারের ভরণ-পোষণ চালানোর সুযোগ পেয়েছেন।
ড. মাহদি হাসান অলিভের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যেও প্রশংসা দেখা দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, অসহায় একজন মানুষের হাতে শুধু অর্থ সহায়তা নয়, বরং তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া আরও কার্যকর মানবিক উদ্যোগ।
প্রবাসে থেকেও দেশের মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়ানোর জন্য ড. মাহদি হাসান অলিভকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, তার এই মানবিক উদ্যোগ সমাজের অন্যদেরও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।
অটোভ্যান হারিয়ে যখন রশিদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছিল, তখন ড. মাহদি হাসান অলিভের এই সহায়তা তার জীবনে নতুন করে স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মশিউর রহমান
নির্বাহী সম্পাদকঃ আল আমিন মিলু
প্রধান কার্যালয়ঃ মিরপুর-১৩ রোড নং ০৭ বাসা নাম্বার ২২ ব্লক-সি ঢাকা ১২০৬
আঞ্চলিক কার্যালয়ঃ তারাকান্দি শিল্পাঞ্চাল, সরিষাবাড়ী,জামালপুর।
মেইলঃ moshiurnews93@gmail.com
মোবাইলঃ ০১৮৫০ ৭২২ ৯৭১/ ০১৭৪৫ ৭৪৫ ৭৩৩/০১৭১৯ ০৮৫ ৭১৬
Design & Development By HosterCube Ltd.