dailykagojkolom.com
সর্বশেষ :
dailykagojkolom.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা জমি দখলের অভিযোগ, গুজব ছড়িয়ে মব তৈরির চেষ্টা পাগলাপীরে নজরুলের চেতনায় নতুন প্রজন্ম, গঙ্গাচড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‎ গঙ্গাচড়ায় ডেইরি ফার্ম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সব সম্ভব টাকায় গঙ্গাচড়ায় দুঃস্থদের মাঝে ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ দিনাজপুরে আফাআউস কার্যালয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় মেলা নিয়ে অভিযোগের জবাব, নথিপত্রসহ তদন্ত দাবি কৃষক দল নেতার ‎ পুঁজি কেন দেশ ছাড়বে না—দেশকে আগে বিনিয়োগের জন্য নিরাপদ করতে হবে

বেরসিক বিদ্যুৎ

  • আপডেট সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার পঠিত

আল আমিন মিলু

বিদ্যুৎ তুমি কারেন্ট কেন,
কারেন্ট হয়েও বেরসিক?
আসবে বলে দাও যে কথা,
শেষে দেখি—বড্ড ফাঁকিবাজ ঠিক!
কখনো আসো, কখনো যাও,
কখনো আসো রাতের শেষে—
সুইচটা টিপে বসে থাকি,
তুমি থাকো কোন দেশে?
শহর জুড়ে আলো ঝলমল,
নিয়ন বাতি হাসে,
গ্রামটা তখন অন্ধকারে
কুপির পাশে বসে।
মন্ত্রীপাড়ায় থাকো বেশি,
এমপি পাড়ায় কম,
জনগণের নাও না খবর—
করে যাও বিভাজন!
মন্ত্রীপাড়ায় ফ্যানটা ঘোরে,
এসি চলে সারারাত,
গ্রামের ঘরে হাতপাখাতে
ঘামে ভেজে কপাল-পাত!
শহর বলে—“আলো চাই!”
সঙ্গে সঙ্গে আলো আসে,
গ্রামটা বলে—“আলো দাও!”
অন্ধকারই পাশে হাসে!
কৃষকের যে সেচের পানি,
বিদ্যুৎ ছাড়া থামে,
শিশুর খাতায় অঙ্কগুলোও
অন্ধকারে নামে।
ফ্রিজের ভিতর মাছটা পচে,
চার্জহীন সব ফোন,
বিলের বেলায় কিন্তু তুমি
একেবারেই কড়াকড়ি—
বিল আসে ঠিক কোন!
তখন তুমি কারেন্ট ভাই,
বিলের বেলায় তেজ—
আলো চাইলে লুকাও কোথায়?
এ কেমন তোমার রেজ?
বিদ্যুৎ তুমি ছল করো গো,
নাকি করো খেলা?
ক্ষমতার ঘরে পূর্ণিমা,
জনতার ঘরে মেলা—
অন্ধকারের মেলা!
তোমার তারে বিদ্যুৎ আছে,
নেই কেন সমান আলো?
কারও ঘরে ঝাড়বাতি জ্বলে,
কারও ঘরে কুপি ভালো!
শহর-গ্রাম আর মন্ত্রী-এমপি—
কেন এমন ভেদ?
জনগণ তো একই দেশের,
তবু কেন এই ছেদ?
মনে রেখো, কারেন্ট ভাই,
অন্ধকারের দিন ফুরাবে—
যে ঘরগুলো আলো চেয়েছে,
একদিন তারাই আলো জ্বালাবে।
সেদিন কিন্তু
সুইচটা থাকবে
জনতারই হাতে—
বিদ্যুৎ তুমি সাবধান থেকো,
বেশি খেলো না রাতে!
তখন আর
মন্ত্রীপাড়া নয়,
এমপি পাড়া নয়—
আলো যাবে ঘরে ঘরে,
কারেন্ট হবে সবার সমান,
বাংলাদেশের অন্তরে!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dailykagojkolom.com
Design & Development By HosterCube Ltd.