বায়েজিদ, গাইবান্ধা :
গাইবান্ধা সদর উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৪০ গ্রাম শুকনা গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ আগস্ট রাত ১টা ৪০ মিনিটে সাহাপাড়া ইউনিয়নের বাউলারপাড়া এলাকায় অভিযান চালিয়ে সবুজ আকন্দ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাদেকুল ইসলাম ওরফে সাদেকের বাড়ির আঙিনা থেকে দুটি কাঁচা গাঁজার গাছ, গাঁজা সেবনের সরঞ্জাম, গাঁজা মাপার যন্ত্র ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, সবুজ আকন্দের বিরুদ্ধে আগে তিনটি এবং সাদেকুল ইসলামের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
এদিকে, ১৩ আগস্ট রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে গাঁজার গাছ মামলার পলাতক আসামি সাদেকুল ইসলাম ওরফে সাদেককে তার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ১২ আগস্ট রাতে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ফলিয়া এলাকায় ইয়াবা সেবনের অভিযোগে রনি মিয়া (২৪) নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মশিউর রহমান
নির্বাহী সম্পাদকঃ আল আমিন মিলু
প্রধান কার্যালয়ঃ মিরপুর-১৩ রোড নং ০৭ বাসা নাম্বার ২২ ব্লক-সি ঢাকা ১২০৬
আঞ্চলিক কার্যালয়ঃ তারাকান্দি শিল্পাঞ্চাল, সরিষাবাড়ী,জামালপুর।
মেইলঃ moshiurnews93@gmail.com
মোবাইলঃ ০১৮৫০ ৭২২ ৯৭১/ ০১৭৪৫ ৭৪৫ ৭৩৩/০১৭১৯ ০৮৫ ৭১৬
Design & Development By HosterCube Ltd.