dailykagojkolom.com
সর্বশেষ :
dailykagojkolom.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা জমি দখলের অভিযোগ, গুজব ছড়িয়ে মব তৈরির চেষ্টা পাগলাপীরে নজরুলের চেতনায় নতুন প্রজন্ম, গঙ্গাচড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‎ গঙ্গাচড়ায় ডেইরি ফার্ম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সব সম্ভব টাকায় গঙ্গাচড়ায় দুঃস্থদের মাঝে ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ দিনাজপুরে আফাআউস কার্যালয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় মেলা নিয়ে অভিযোগের জবাব, নথিপত্রসহ তদন্ত দাবি কৃষক দল নেতার ‎ পুঁজি কেন দেশ ছাড়বে না—দেশকে আগে বিনিয়োগের জন্য নিরাপদ করতে হবে

জামালপুরের মেলান্দহে জমি দখলের চেষ্টার অভিযোগ, ধান রোপণকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার পঠিত

 

নিজস্ব সংবাদদাতা, জামালপুরঃ

জামালপুরের মেলান্দহে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সংঘবদ্ধ ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় বিরোধীয় জমিতে ধান রোপণকে কেন্দ্র করে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মিজানুর রহমান মজনু।
অভিযোগে লিখিত অভিযোগে তিনি বলেন, উপজেলার ঝাউগড়া ইউনিয়নের পইরবাড়ী মৌজায় তিনি ও তার ভাইদের পৈত্রিক ও ক্রয়কৃত জমি প্রায় ৫০ বছরেরও অধিক সময় ধরে ভোগ দখল করে আসছেন। গত কয়েক বছর যাবত পুর্ব শত্রুতার জের ধরে একই এলাকার হাবিবুর রহমান, মোহাম্মদ আলী, আলমসহ সংঘবদ্ধ একটি চক্র হঠাৎ উক্ত জমি নিজেদের পৈত্রিক দাবি করে দখলের চেষ্টা করে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও নিজেদের স্বপক্ষে কোন দালিলিক প্রমাণ না নিয়েই গত ১৩ আগস্ট সকালে হাবিবুর রহমান, মোহাম্মদ আলী, আলম মিয়াসহ সংঘবদ্ধ চক্রটি ওই জমিতে গিয়ে জোরপূর্বক হালচাষ করেন এবং ধানের চারা রোপন করেন। এ সময় মিজানুর রহমানের লোকজন বাধা দিলে অভিযুক্তরা তাদের সঙ্গে খারাপ আচরণ করেন ও বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেন। ঘটনার পরপরই মেলান্দহ থানা পুলিশ সরজমিনে পরিদর্শন করে অভিযুক্তদের নিষেধ করে আসেন।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের ইঞ্জিনিয়ার হুমায়ুন বলেন, আমাদের জমির আরওআর রেকর্ড, বিআরএস রেকর্ড, দলিল, খাজনা খারিজ সব কিছু সঠিক থাকলেও অভিযুক্তরা সিএস রেকর্ডের মালিক দাবি করে আমাদের জমি দখল করার চেষ্টা করে আসছে। যদিও তাদের দাবির স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারে নাই।

জমি দখল বিষয়ে অভিযুক্ত আলম মিয়া বলেন, আমার বাপ-দাদারা তাদের ওখানে কাজ করতো। আমরাও তাদের বাড়িতে কাজ করতাম । এতদিনে শুনি এসব জমি আমাদের। তাই আমরা ধান লাগিয়েছি। আমাদের কাগজ দেখাইলেই আমরা চলে যামু।

মেলান্দহ থানার এসআই রবিউল ইসলাম বলেন, মিজানুর রহমানের লিখিত একটি অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলছি।

বিষয়টি নিয়ে দ্রুত সময়ের মধ্যে সঠিক একটি সমাধান চান এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dailykagojkolom.com
Design & Development By HosterCube Ltd.