dailykagojkolom.com
সর্বশেষ :
dailykagojkolom.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা জমি দখলের অভিযোগ, গুজব ছড়িয়ে মব তৈরির চেষ্টা পাগলাপীরে নজরুলের চেতনায় নতুন প্রজন্ম, গঙ্গাচড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‎ গঙ্গাচড়ায় ডেইরি ফার্ম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সব সম্ভব টাকায় গঙ্গাচড়ায় দুঃস্থদের মাঝে ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ দিনাজপুরে আফাআউস কার্যালয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় মেলা নিয়ে অভিযোগের জবাব, নথিপত্রসহ তদন্ত দাবি কৃষক দল নেতার ‎ পুঁজি কেন দেশ ছাড়বে না—দেশকে আগে বিনিয়োগের জন্য নিরাপদ করতে হবে

জামালপুরে ইট বিক্রির অগ্রিম টাকা আত্মসাতের অভিযোগে ভাটা মালিক গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৯৮ বার পঠিত

 

জামালপুর প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে ইট বিক্রির কথা বলে অগ্রিম কয়েক কোটি টাকা নেওয়া এবং পরবর্তীতে টাকা পরিশোধ না করে চেক দেওয়ার অভিযোগে একেএম দাউদ নামে এক ইটভাটা মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দাউদ দেওয়ানগঞ্জ উপজেলার বানিয়ানিরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে। তিনি দেওয়ানগঞ্জের এলআরএস ব্রিকস ইটভাটার মালিক।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, বিভিন্ন ব্যক্তির কাছে ইট বিক্রির কথা বলে অগ্রিম টাকা নেন দাউদ। পরে টাকা ফেরত না দিয়ে তাদের চেক দেন। ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকায় চেকগুলো প্রত্যাখ্যাত হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে করা ১১টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। তার বিরুদ্ধে জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় মোট ১৭টি মামলা রয়েছে।
সোমবার ভোরে ঢাকার আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামালপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দাউদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সমূদয় পাওনা টাকা ফেরত এবং প্রতারক দাউদের শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dailykagojkolom.com
Design & Development By HosterCube Ltd.