আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টায় দিনাজপুর জেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর সদর উপজেলা পদপ্রার্থী মাওলানা মুজিবুর রহমান।
দিনাজপুর শহর শাখার আমির মাওলানা সিরাজুস সালেহীনের সভাপতিত্বে এবং শাখার সেক্রেটারি মো. কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় বক্তব্য দেন শহর শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোজাম্মেল হক বকুল, মো. সোহেল রানা, কর্মপরিষদ সদস্য মো. সিরাজুল ইসলাম ও মোল্লা তোয়াব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার সভাপতি রাশেদুল ইসলাম রিপন এবং ১০ নম্বর ওয়ার্ড সভাপতি মিলন মিয়া।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সম্মেলনে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের আমির/সভাপতি, সেক্রেটারি ও দলীয় কর্মীরা অংশ নেন।
সম্মেলনে সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মশিউর রহমান
নির্বাহী সম্পাদকঃ আল আমিন মিলু
প্রধান কার্যালয়ঃ মিরপুর-১৩ রোড নং ০৭ বাসা নাম্বার ২২ ব্লক-সি ঢাকা ১২০৬
আঞ্চলিক কার্যালয়ঃ তারাকান্দি শিল্পাঞ্চাল, সরিষাবাড়ী,জামালপুর।
মেইলঃ moshiurnews93@gmail.com
মোবাইলঃ ০১৮৫০ ৭২২ ৯৭১/ ০১৭৪৫ ৭৪৫ ৭৩৩/০১৭১৯ ০৮৫ ৭১৬
Design & Development By HosterCube Ltd.