dailykagojkolom.com
সর্বশেষ :
dailykagojkolom.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা জমি দখলের অভিযোগ, গুজব ছড়িয়ে মব তৈরির চেষ্টা পাগলাপীরে নজরুলের চেতনায় নতুন প্রজন্ম, গঙ্গাচড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‎ গঙ্গাচড়ায় ডেইরি ফার্ম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সব সম্ভব টাকায় গঙ্গাচড়ায় দুঃস্থদের মাঝে ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ দিনাজপুরে আফাআউস কার্যালয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় মেলা নিয়ে অভিযোগের জবাব, নথিপত্রসহ তদন্ত দাবি কৃষক দল নেতার ‎ পুঁজি কেন দেশ ছাড়বে না—দেশকে আগে বিনিয়োগের জন্য নিরাপদ করতে হবে

সরিষাবাড়ীতে অনুষ্ঠিত হল “টফি-সাথী লুডু টুর্নামেন্ট” : চ্যাম্পিয়ন এলিজা

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১২১ বার পঠিত

 

মোস্তাক আহমেদ মনির, নিজস্ব প্রতিবেদকঃ

​জামালপুরের সরিষাবাড়ীতে জমকালো উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল টফি-সাথী লুডু টুর্নামেন্ট। পৌর এলাকার মহিলা কলেজ মোড়ে মায়ের দোয়া কফি হাউজে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা কেন্দ্র করে “টফি-সাথী লুডু টুর্নামেন্টের আয়োজন করা হয়।

জানা যায়, টফি ও সাথী বিভিন্ন সময় এলাকায় নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় শৈশবের সব বান্ধবীদের নিয়ে “টফি-সাথী লুডু” খেলার আয়োজন করে।  ১৬ জনের অংশ গ্রহণে ২ পর্বের খেলা অনুষ্ঠিত হয়। পরে ২ পর্বের ৪ জন বিজয়ীদের নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় ফাইনালে হোসনেআরা বিউটি, আবিদা সুলতানা, রিমা আক্তার ও এলিজা আক্তার অংশ নেয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন খেলার আয়োজক সাবিহা দিন আফরোজ টফি ও নিলুফা হাসনাত সাথী। এসময় উপস্থিত ছিলেন, খেলায় তত্বাবধায়ক রেজা ইমরান হাসান রাহুল,  লিজা, সাবরিন জামান তানিয়া, শিফা আক্তার প্রমুখ।

​ব্যতিক্রমি এই লুডু টুর্নামেন্টকে কেন্দ্র করে খেলাপ্রেমী মধ্যে বেশ আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতাকে সফল ও প্রাণবন্ত করে তুলতে আয়োজকদের পক্ষ থেকে নানা ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dailykagojkolom.com
Design & Development By HosterCube Ltd.