dailykagojkolom.com
সর্বশেষ :
dailykagojkolom.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা জমি দখলের অভিযোগ, গুজব ছড়িয়ে মব তৈরির চেষ্টা পাগলাপীরে নজরুলের চেতনায় নতুন প্রজন্ম, গঙ্গাচড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‎ গঙ্গাচড়ায় ডেইরি ফার্ম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সব সম্ভব টাকায় গঙ্গাচড়ায় দুঃস্থদের মাঝে ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ দিনাজপুরে আফাআউস কার্যালয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় মেলা নিয়ে অভিযোগের জবাব, নথিপত্রসহ তদন্ত দাবি কৃষক দল নেতার ‎ পুঁজি কেন দেশ ছাড়বে না—দেশকে আগে বিনিয়োগের জন্য নিরাপদ করতে হবে

কষ্টের পাঠাগার

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত

আল আমিন মিলু

আমি একটা কষ্টের পাঠাগার বানিয়েছি—
অনেক যত্নে, অনেক আয়োজন করে।
সেখানে সাজিয়ে রেখেছি
অপ্রকাশিত কান্নার উপন্যাস,
বিরহের কবিতা,
অভিমানের গল্প,
আর কিছু মানুষের রেখে যাওয়া
অসমাপ্ত ভালোবাসার পাণ্ডুলিপি।
পাঠাগারের দরজাও খোলা রেখেছি—
যে কেউ আসুক,
একটু বসুক,
আমার কষ্টের পাতাগুলো উল্টে দেখুক।
কিন্তু আশ্চর্য!
কেউ জানতে চায় না—
এই বুকের ভেতর কতটা রাত জমেছে,
কতবার ভোর হয়ে আবার অন্ধকার নেমেছে।
কেউ পড়তে চায় না
আমার চোখের নিচে লেখা
ঘুমহীনতার দীর্ঘ ইতিহাস।
তাই আজকাল
আমার কষ্টের পাঠাগারে
শুধু নীরবতাই নিয়মিত পাঠক।
আর আমি—
প্রতিদিন একটি করে নতুন দুঃখ লিখে
নিজেই তার একমাত্র পাঠক হয়ে যাই।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dailykagojkolom.com
Design & Development By HosterCube Ltd.