dailykagojkolom.com
সর্বশেষ :
dailykagojkolom.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা জমি দখলের অভিযোগ, গুজব ছড়িয়ে মব তৈরির চেষ্টা পাগলাপীরে নজরুলের চেতনায় নতুন প্রজন্ম, গঙ্গাচড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‎ গঙ্গাচড়ায় ডেইরি ফার্ম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সব সম্ভব টাকায় গঙ্গাচড়ায় দুঃস্থদের মাঝে ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ দিনাজপুরে আফাআউস কার্যালয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় মেলা নিয়ে অভিযোগের জবাব, নথিপত্রসহ তদন্ত দাবি কৃষক দল নেতার ‎ পুঁজি কেন দেশ ছাড়বে না—দেশকে আগে বিনিয়োগের জন্য নিরাপদ করতে হবে

পুনর্ভবা নদীতে ডুবে লিমনের মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৪

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত

 

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর সদরে পুনর্ভবা নদীতে ডুবে লিমন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার উলিপুর এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত লিমন দিনাজপুর শহরের সিপাহী পাড়া এলাকার লিটন ইসলামের ছেলে। সে তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ১৯ আগস্ট ২০২৬ বিকেলে শহরের মাহুতপাড়া এলাকায় কয়েকজন শিক্ষার্থী পুনর্ভবা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে লিমন পানিতে নিখোঁজ হয়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার উলিপুর গ্রামের পাশে নদীতে লিমনের মরদেহ ভেসে ওঠে। পরে কোতোয়ালি থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লিমনের চার সহপাঠীকে আটক করা হয়েছে। তারা হলো রুহুল আমিন খান (১৬), আতিকুর রহমান (১৬), আবির হোসেন (১৬) ও তাজনিম রহমান (১৭)।
দিনাজপুর কোতোয়ালি থানার এসআই সাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে ডুবে লিমনের মৃত্যু হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে তার চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dailykagojkolom.com
Design & Development By HosterCube Ltd.