আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে গোয়েন্দা সংস্থা সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে মামলার প্রতিবেদন জালিয়াতির অভিযোগ উঠেছে। যা ইতোমধ্যে জেলা দিনাজপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত সদরে জমা দেয়া হয়েছে।
মোঃ শফিকুজ্জামান সোহেল রংপুর প্রতিনিধি: রংপুর নগরীতে একটি তালাবদ্ধ বাসা থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলে।
নিজস্ব সংবাদদাতা রংপুরঃ রংপুরের গঙ্গাচড়ায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বাড়তে শুরু করেছে। উপজেলার ১ নম্বর বেতগাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কুশল
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে উদ্ধার হওয়া সাপের বিষ ও জব্দ করা যানবাহনসহ গ্রেপ্তার চার ব্যক্তি এবং অভিযানে অংশ নেয় বিজিবিসহ যৌথ বাহিনীর সদস্যরা। দিনাজপুরের চিরিরবন্দরে উদ্ধার
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের (রেজিঃ নং- বি/১৭৬৫) দিনাজপুর শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট ২০২৬, শনিবার,
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টায় দিনাজপুর জেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে
বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজে তথ্য পাচার, অভ্যন্তরীণ কোন্দল ও কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দফায় দফায় মারপিটের অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) দুপুর থেকে বিকেলের মধ্যে কলেজ ক্যাম্পাসে এসব ঘটনা ঘটে। এতে কলেজের ভারপ্রাপ্ত হিসাবরক্ষকসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে একে অপরকে দায়ী করে পলাশবাড়ী থানায় পৃথক দুটি লিখিত এজাহার দাখিল করা হয়েছে। স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে কাজ শেষে পিয়ন মোঃ আকবর আলী বকু মিয়ার সঙ্গে অপর পিয়ন মোঃ শাহারুল মিয়ার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে শাহারুল বকু মিয়ার ওপর চড়াও হয়ে মারধর করেন। খবর পেয়ে বকু মিয়ার বড় ভাই মোঃ মুনছুর আলী (৬৫) এগিয়ে এলে তিনিও শারীরিক আঘাতের শিকার হন। পরে স্থানীয়দের সহায়তায় আহত দুই ভাইকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মুনছুর আলী বাদী হয়ে শাহারুলকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অন্যদিকে, একই দিন বিকেল ৩টার দিকে কলেজে পরীক্ষা চলাকালে কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও ভারপ্রাপ্ত হিসাবরক্ষক সাহারুল ইসলামকে (৪৫) মারধর করে প্রতিপক্ষরা। অভিযোগে জানা যায়, কলেজের গোপনীয় তথ্য পাচারের প্রমাণ পাওয়ায় অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান পিয়ন মোঃ শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন। এই বরখাস্তের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে সাহারুলকে মারধর করে। এসময় সাহারুলের ডান হাতের কনুই এর হাড় ভেঙে যায়। এছাড়া তার কাছে থাকা ‘ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং’ পরীক্ষার কেন্দ্র ফি-এর নগদ ৭০ হাজার টাকা হাতছাড়া বা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে এজাহারে দাবি করা হয়। পরে সহকর্মীরা সাহারুলকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সাহারুলের পক্ষে তার ছেলে নাইমুর রহমান লিমন বাদী হয়ে সহকারী অধ্যাপক ও পিয়নসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১২ জনের নামে থানায় পৃথক এজাহার দিয়েছেন। দুটি ঘটনার বিষয়েই আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে। বর্তমানে আহতরা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মোঃ শফিকুজ্জামান সোহেল রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে নগর মাতৃসদন কেন্দ্রে প্রসূতি ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যুর ঘটনায় স্বজন ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নানা অভিযোগ
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদরে পুনর্ভবা নদীতে ডুবে লিমন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার উলিপুর এলাকার
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির সাবেক মহাসচিব, সাবেক পল্লী উন্নয়নমন্ত্রী ও ভাষাসৈনিক ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে রিয়াজ উদ্দিন