আল আমিন মিলু বাংলাদেশের রাজনীতিতে একটি অদ্ভুত বাস্তবতা আছে—কেউ যখন উঠে দাঁড়ান, তখন তাকে অভিনন্দন জানানোর মানুষের চেয়ে টেনে নামানোর মানুষের সংখ্যা যেন দ্রুত বাড়তে থাকে। বিশেষ করে নতুন প্রজন্মের
মোঃ শফিকুজ্জামান সোহেল রংপুর প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে
মোঃ শফিকুজ্জামান সোহেল রংপুর প্রতিনিধি এক মাসের মধ্যে তথ্য কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, তথ্য অধিকার
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি: সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত
মোঃ শফিকুজ্জামান সোহেল রংপুর প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি : পড়াশোনার খরচ চালাতে আর্থিক সহযোগিতার আবেদন নিয়ে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিল হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী সাদিয়া আফরিন। সেদিন জেলা প্রশাসকের করা কয়েকটি সহজ
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির উত্তর পাশে ফসলি জমিতে গড়ে উঠেছে শত শত বহুতল ভবন। স্থানীয়দের অভিযোগ, খনি সম্প্রসারণের জন্য চিহ্নিত এলাকায় এসব ভবনের
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি : চাকরিতে পুনর্বহালের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ১৬৮ জন কর্মহীন খনি শ্রমিক লাগাতার বিক্ষোভ, মিছিল, সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন করছেন। গত শনিবার থেকে
মোঃ শফিকুজ্জামান সোহেল রংপুর প্রতিনিধি: সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সংরক্ষিত মহিলা আসন-৮-এর সংসদ সদস্য,আইন, বিচার ও সংসদ বিষয়ক
বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জর সড়ক দুর্ঘটনায় শাওন মিয়া (৩২) নামের এক কনটেন্ট ক্রিয়েটর মারা গেছেন। সোমবার ( ১৭ আগষ্ট) বেলা ১১ টার দিকে গোবিন্দগঞ্জ -রাজা বিরাট সড়কের উপজেলার ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দু’ঘটনা ঘটে। নিহত শাওন বগুড়া জেলার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদার পাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষর্দীরা জানান, শাওন মিয়া দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কনটেন ক্রিয়েটরের কাজ করতেন। তিনি মোটরসাইকেল চালাতেন অন্যরা তার মোটরসাইকেল চালানোর ভিডিও করতেন। সেই ভিডিও তিনি তার ফেসবুকে পোষ্ট দিতেন। আজ সকালে মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরি করছেন। এসময় তিনি হাত ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালাতিছেন। কিছু দূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। পরে আশেপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। স্থানীয় বাসিন্দা ওমর ফারিক রনি বলেন, নিহত শাওন ভাই চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ভিডিও বানাতেন। এতে তার ফেসবুক পেজে প্রচুর ভিউ হত। কিন্তু আজ একই ভিডিও করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। শাওন দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি বাড়িতে এসে তিনি এসব তৈরি শুরু করেন। তিনি পাঁচ মা আগে বিয়ে করেছেন। বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি বলেন লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনদের খবর পাঠানো হয়েছে। তারা আসলে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।