মোঃ শফিকুজ্জামান সোহেল
রংপুর :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ী মো. আমজাদ হোসেন। তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
আমজাদ হোসেন বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি ইউনিয়ন পরিষদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন। উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন তিনি।
এদিকে, ১ নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা আমজাদ হোসেনকে সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। সাবেক ইউপি সদস্য বাবু রবিউল, বকুল ও দুলালসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের আশা, আসন্ন নির্বাচনে আমজাদ হোসেন ভোটারদের ব্যাপক সমর্থন পাবেন।
নির্বাচনকে সামনে রেখে আমজাদ হোসেন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করছেন।