dailykagojkolom.com
সর্বশেষ :
dailykagojkolom.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা জমি দখলের অভিযোগ, গুজব ছড়িয়ে মব তৈরির চেষ্টা পাগলাপীরে নজরুলের চেতনায় নতুন প্রজন্ম, গঙ্গাচড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‎ গঙ্গাচড়ায় ডেইরি ফার্ম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সব সম্ভব টাকায় গঙ্গাচড়ায় দুঃস্থদের মাঝে ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ দিনাজপুরে আফাআউস কার্যালয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় মেলা নিয়ে অভিযোগের জবাব, নথিপত্রসহ তদন্ত দাবি কৃষক দল নেতার ‎ পুঁজি কেন দেশ ছাড়বে না—দেশকে আগে বিনিয়োগের জন্য নিরাপদ করতে হবে

গঙ্গাচড়ায় মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল, বিশেষ চাহিদাসম্পন্নদের হুইলচেয়ার বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পঠিত

 

মোঃ শফিকুজ্জামান সোহেল
রংপুর:

রংপুরের গঙ্গাচড়ায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া সামগ্রী, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথিরা এসব সামগ্রী বিতরণ করেন।

এর আগে শিক্ষার মানোন্নয়নে উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য রায়হান সিরাজী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জানজাবিল বিনতে আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, সাউদপাড়া ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রোকন উজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আরিফ মাহফুজ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা সাঈদ।

সভায় শিক্ষার মানোন্নয়নে নিয়মিত অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার (হোম ভিজিট) ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য রায়হান সিরাজী। বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের ফোন বা চিঠির মাধ্যমে অবহিত করার পরামর্শ দেন তিনি।

এ ছাড়া শ্রেণিকক্ষে পাঠদানের সময় শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ ও জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dailykagojkolom.com
Design & Development By HosterCube Ltd.