dailykagojkolom.com
সর্বশেষ :
dailykagojkolom.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা জমি দখলের অভিযোগ, গুজব ছড়িয়ে মব তৈরির চেষ্টা পাগলাপীরে নজরুলের চেতনায় নতুন প্রজন্ম, গঙ্গাচড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‎ গঙ্গাচড়ায় ডেইরি ফার্ম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সব সম্ভব টাকায় গঙ্গাচড়ায় দুঃস্থদের মাঝে ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ দিনাজপুরে আফাআউস কার্যালয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় মেলা নিয়ে অভিযোগের জবাব, নথিপত্রসহ তদন্ত দাবি কৃষক দল নেতার ‎ পুঁজি কেন দেশ ছাড়বে না—দেশকে আগে বিনিয়োগের জন্য নিরাপদ করতে হবে

মুজিবের মুক্তির দাবিতে দিনাজপুরে সড়ক অবরোধ, পরিবহন ধর্মঘটে দুর্ভোগে যাত্রীরা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত

আব্দুস সালাম, দিনাজপুর:

শ্রমিক নেতা মজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তার ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ ও অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড, সরকারি কলেজ মোড়, মেডিকেল কলেজ মোড়, বালুয়াডাঙ্গা ও কোতোয়ালি থানার মোড়সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে দূরপাল্লার বাসসহ দিনাজপুরের সব রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা।
আন্দোলনকারীদের দাবি, মজিবুর রহমান মুজিবকে অবিলম্বে মুক্তি দিতে হবে। একই সঙ্গে তাকে নির্যাতনের অভিযোগে সিআইডির পরিদর্শক নওবুর রহমানকে গ্রেপ্তার এবং কোতোয়ালি থানার ওসি নুর নবীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
শ্রমিকদের অভিযোগ, গত রোববার কোতোয়ালি থানার ওসির কক্ষে মামলার তদন্ত নিয়ে কথা বলার সময় সিআইডির পরিদর্শক নওবুর রহমানের সঙ্গে মজিবুর রহমানের বাগ্‌বিতণ্ডা হয়। নওবুর রহমানের খারাপ আচরণের কারণে একপর্যায়ে মজিবুর ওই কর্মকর্তাকে থাপ্পড় দেন। পরে তাকে আটক করে মারধর করা হয় বলে দাবি করেন শ্রমিকরা।
পরে মজিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। এ ব্যাপারে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dailykagojkolom.com
Design & Development By HosterCube Ltd.