dailykagojkolom.com
সর্বশেষ :
dailykagojkolom.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা জমি দখলের অভিযোগ, গুজব ছড়িয়ে মব তৈরির চেষ্টা পাগলাপীরে নজরুলের চেতনায় নতুন প্রজন্ম, গঙ্গাচড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‎ গঙ্গাচড়ায় ডেইরি ফার্ম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সব সম্ভব টাকায় গঙ্গাচড়ায় দুঃস্থদের মাঝে ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ দিনাজপুরে আফাআউস কার্যালয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় মেলা নিয়ে অভিযোগের জবাব, নথিপত্রসহ তদন্ত দাবি কৃষক দল নেতার ‎ পুঁজি কেন দেশ ছাড়বে না—দেশকে আগে বিনিয়োগের জন্য নিরাপদ করতে হবে

সরিষাবাড়ীতে ছাত্রদলের দুই নেতার পদত্যাগ 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১২৬ বার পঠিত

 

মোস্তাক আহমেদ মনির, নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন মেহেদী হাসান রিংকু ও দপ্তর সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন ইবনে হাসান নামে দুই ছাত্রদল নেতা। মঙ্গলবার দুপুরে নিজেদের ফেসবুক পেইজে এক পদত্যাগ পত্র পোষ্ট করেন পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান রিংকু ও দপ্তর সম্পাদক মোঃ ইবনে হাসান।

পত্রে জানা যায়, গত ২০২২ ইং সাল থেকে পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন ইবনে হাসান। তিনি সোমবার রাতে ব্যক্তিগত ও পারিবারিক কারন দেখিয়ে স্বেচ্ছায় ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক  থেকে পদত্যাগ করেন। এদিকে একই কমিটির সহ-সভাপতি ও বিএনপির দুঃসময়ের ছাত্রদলের কর্মী মেহেদী হাসান রিংকু তার পদত্যাগ পত্রে কর্মীর অবমূল্যায়ন ও রাজনৈতিক অবকাঠামো বিঘ্ন ঘটার কারন দেখিয়ে স্বেচ্ছায় ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেন।

এ বিষয়ে সদ্য পদত্যাগকৃত ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান রিংকু বলেন, আমি ২০০৯ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। বিএনপির দুঃসময়ে ছাত্রদলের রাজনীতি করেছি। কিন্তু বর্তমানে বিএনপির সুসময়ে কর্মীর অবমূল্যায়ন ও রাজনৈতিক অবকাঠামো বিঘ্ন ঘটার কারনে আমি স্বেচ্ছায় ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছি।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল বলেন, আমরা এখনো পদত্যাগের বিষয়ে অবগত নই। অফিসিয়ালি আমরা উপজেলা ছাত্রদল কারো কোন পদত্যাগ পত্র হাতে পাইনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dailykagojkolom.com
Design & Development By HosterCube Ltd.