dailykagojkolom.com
সর্বশেষ :
dailykagojkolom.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা জমি দখলের অভিযোগ, গুজব ছড়িয়ে মব তৈরির চেষ্টা পাগলাপীরে নজরুলের চেতনায় নতুন প্রজন্ম, গঙ্গাচড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‎ গঙ্গাচড়ায় ডেইরি ফার্ম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সব সম্ভব টাকায় গঙ্গাচড়ায় দুঃস্থদের মাঝে ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ দিনাজপুরে আফাআউস কার্যালয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় মেলা নিয়ে অভিযোগের জবাব, নথিপত্রসহ তদন্ত দাবি কৃষক দল নেতার ‎ পুঁজি কেন দেশ ছাড়বে না—দেশকে আগে বিনিয়োগের জন্য নিরাপদ করতে হবে

জামালপুরে গ্যাস সংকটে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পঠিত

মোঃ শামীম হোসেন, জামালপুর:
জামালপুরে গ্যাসের সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালক ও সাধারণ যাত্রীরা। সংকট নিরসনের দাবিতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সিএনজি চালকরা। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীসহ অন্যান্য যানবাহনের চালকরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
সিএনজি চালকদের অভিযোগ, জামালপুরে দীর্ঘদিন ধরে মাত্র একটি গ্যাস পাম্প—জাবেদ ফিলিং স্টেশন থেকে সিএনজিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। জেলার বিআরটিএ নিবন্ধিত প্রায় ৩ হাজার সিএনজির পাশাপাশি জেলার বাইরে থেকে আসা যানবাহনসহ চলাচলকারী সিএনজির সংখ্যা প্রায় ৫ হাজার। বিপুলসংখ্যক যানবাহনের বিপরীতে মাত্র একটি গ্যাস পাম্প থাকায় প্রতিদিনই দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় চালকদের।
অনেক সময় দীর্ঘ অপেক্ষার পরও পর্যাপ্ত গ্যাস না পেয়ে খালি হাতে ফিরতে হয় তাদের। চালকরা জানান, গ্যাসের সংকটের কারণে নিয়মিত গাড়ি চালাতে না পারায় তাদের আয়-রোজগারও ব্যাহত হচ্ছে। দ্রুত নতুন গ্যাস পাম্প স্থাপন এবং চলমান গ্যাস সংকট নিরসনের দাবি জানান তারা।
পরে জেলা প্রশাসকের নির্দেশে যান চলাচল স্বাভাবিক করতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার ও সদর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুস সাকিব ঘটনাস্থলে পৌঁছান। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর সিএনজি চালকরা অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
জামালপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মূল লাইনে গ্যাস সরবরাহ না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, জনস্বার্থে দ্রুত গ্যাস সংকট নিরসন এবং নতুন গ্যাস পাম্প স্থাপনের উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সিএনজি চালক ও সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dailykagojkolom.com
Design & Development By HosterCube Ltd.