dailykagojkolom.com
সর্বশেষ :
dailykagojkolom.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা জমি দখলের অভিযোগ, গুজব ছড়িয়ে মব তৈরির চেষ্টা পাগলাপীরে নজরুলের চেতনায় নতুন প্রজন্ম, গঙ্গাচড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‎ গঙ্গাচড়ায় ডেইরি ফার্ম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সব সম্ভব টাকায় গঙ্গাচড়ায় দুঃস্থদের মাঝে ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ দিনাজপুরে আফাআউস কার্যালয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় মেলা নিয়ে অভিযোগের জবাব, নথিপত্রসহ তদন্ত দাবি কৃষক দল নেতার ‎ পুঁজি কেন দেশ ছাড়বে না—দেশকে আগে বিনিয়োগের জন্য নিরাপদ করতে হবে

গঙ্গাচড়া হাসপাতালে বিদ্যুৎ সংকট, পাশে দাঁড়ালেন জিওন

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পঠিত


‎মোঃ শফিকুজ্জামান সোহেল
‎রংপুর:

‎বিদ্যুৎ সংকটে গংগাচড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজস্ব অর্থায়নে অত্যাধুনিক হাইব্রিড সোলার ইনভার্টার ও আইপিএস ব্যবস্থা করে দিয়েছেন গংগাচড়ার কৃতী সন্তান ও স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মো. কে এম রেজওয়ানুল বারী জিওন।

‎জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সটির রোগী, স্বজন ও চিকিৎসক-কর্মচারীদের নানা সমস্যায় পড়তে হচ্ছিল। বিশেষ করে রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলে জরুরি চিকিৎসাসেবা, রোগীদের পরিচর্যা এবং চিকিৎসা সরঞ্জাম পরিচালনায় ভোগান্তি বাড়ত। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে জিওন হাসপাতালের জন্য আধুনিক হাইব্রিড সোলার ইনভার্টার ও আইপিএসের ব্যবস্থা করেন।

‎এ উদ্যোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বাসিন্দারা জিওনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। অনেকে ফেসবুকে পোস্ট দিয়ে বলছেন, ‘গংগাচড়াবাসী আপনার কাছে চিরকৃতজ্ঞ।’

‎জিওন বলেন, ‘গংগাচড়ার মানুষের জন্য কিছু করতে পারা আমার দায়িত্ব ও সৌভাগ্যের বিষয়। একটি হাসপাতালের বিদ্যুৎ সংকটের কারণে রোগীদের কষ্ট হবে—এটি মেনে নেওয়া কঠিন। তাই নিজের সামর্থ্য অনুযায়ী হাসপাতালের জন্য হাইব্রিড সোলার ইনভার্টার ও আইপিএসের ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও অবহেলিত জনপদের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’

‎তিনি বলেন, হাইব্রিড সোলার ইনভার্টার ও আইপিএস ইতোমধ্যে ঢাকা থেকে পাঠানো হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এগুলো স্থাপন ও চালু করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

‎এলাকাবাসী বলেন, ‘হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা করা অত্যন্ত মানবিক উদ্যোগ। জিওনের এই উদ্যোগে রোগী ও স্বজনদের দুর্ভোগ অনেকটাই কমবে। অবহেলিত জনপদের কল্যাণে তাঁর নিরলস প্রচেষ্টা গংগাচড়াকে এগিয়ে নেবে।’

‎স্থানীয়রা জিওনের এই উদ্যোগের প্রশংসা করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি তাঁর ব্যবসা ও জীবনে সাফল্য কামনা করে বলেন, ‘আল্লাহ তাঁর রিজিকে বরকত দান করুন।’

‎গংগাচড়াবাসীর প্রত্যাশা, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরাও এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dailykagojkolom.com
Design & Development By HosterCube Ltd.