dailykagojkolom.com
সর্বশেষ :
dailykagojkolom.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা জমি দখলের অভিযোগ, গুজব ছড়িয়ে মব তৈরির চেষ্টা পাগলাপীরে নজরুলের চেতনায় নতুন প্রজন্ম, গঙ্গাচড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‎ গঙ্গাচড়ায় ডেইরি ফার্ম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সব সম্ভব টাকায় গঙ্গাচড়ায় দুঃস্থদের মাঝে ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ দিনাজপুরে আফাআউস কার্যালয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় মেলা নিয়ে অভিযোগের জবাব, নথিপত্রসহ তদন্ত দাবি কৃষক দল নেতার ‎ পুঁজি কেন দেশ ছাড়বে না—দেশকে আগে বিনিয়োগের জন্য নিরাপদ করতে হবে

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার, দুই আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত

বায়েজিদ, গাইবান্ধা :
গাইবান্ধা সদর উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৪০ গ্রাম শুকনা গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, ১৩ আগস্ট রাত ১টা ৪০ মিনিটে সাহাপাড়া ইউনিয়নের বাউলারপাড়া এলাকায় অভিযান চালিয়ে সবুজ আকন্দ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাদেকুল ইসলাম ওরফে সাদেকের বাড়ির আঙিনা থেকে দুটি কাঁচা গাঁজার গাছ, গাঁজা সেবনের সরঞ্জাম, গাঁজা মাপার যন্ত্র ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, সবুজ আকন্দের বিরুদ্ধে আগে তিনটি এবং সাদেকুল ইসলামের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

এদিকে, ১৩ আগস্ট রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে গাঁজার গাছ মামলার পলাতক আসামি সাদেকুল ইসলাম ওরফে সাদেককে তার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ১২ আগস্ট রাতে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ফলিয়া এলাকায় ইয়াবা সেবনের অভিযোগে রনি মিয়া (২৪) নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dailykagojkolom.com
Design & Development By HosterCube Ltd.