
মোঃ শফিকুজ্জামান সোহেল
রংপুর:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বাদ মাগরিব উপজেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব আলী।
সভায় খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম চান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মিজানুর রহমান লুলুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
আলোচনা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।