dailykagojkolom.com
সর্বশেষ :
dailykagojkolom.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা জমি দখলের অভিযোগ, গুজব ছড়িয়ে মব তৈরির চেষ্টা পাগলাপীরে নজরুলের চেতনায় নতুন প্রজন্ম, গঙ্গাচড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‎ গঙ্গাচড়ায় ডেইরি ফার্ম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সব সম্ভব টাকায় গঙ্গাচড়ায় দুঃস্থদের মাঝে ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ দিনাজপুরে আফাআউস কার্যালয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় মেলা নিয়ে অভিযোগের জবাব, নথিপত্রসহ তদন্ত দাবি কৃষক দল নেতার ‎ পুঁজি কেন দেশ ছাড়বে না—দেশকে আগে বিনিয়োগের জন্য নিরাপদ করতে হবে

বেতগাড়ীতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা, ভোটারদের সঙ্গে সবুজের কুশল বিনিময়

  • আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা রংপুরঃ
রংপুরের গঙ্গাচড়ায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বাড়তে শুরু করেছে। উপজেলার ১ নম্বর বেতগাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করছেন সম্ভাব্য প্রার্থীরা।
এরই ধারাবাহিকতায় বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাহমুদুল ইসলাম সবুজ বিভিন্ন ওয়ার্ডে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি ভোটারদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় করছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা মাঠপর্যায়ে নিজেদের অবস্থান জানান দিতে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। তাঁদের মধ্যে মাহমুদুল ইসলাম সবুজও নিয়মিত ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন।
পুঁটিমাড়ি এলাকার বাসিন্দা দুলাল চন্দ্র দাস ও কাল্টু মিয়া বলেন, ‘বিএনপি মাহমুদুল ইসলাম সবুজকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তিনি ভালো ফল করবেন বলে আমরা মনে করি।’
চান্দামাড়ী এলাকার লাল মিয়া ও শ্যামল চন্দ্র দাস বলেন, ‘বেতগাড়ী ইউনিয়নে সবুজ একজন যোগ্য প্রার্থী। দলীয় মনোনয়নের ক্ষেত্রে তাঁর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।’
খাপড়ীখাল এলাকার আবুল হোসেন ও রাম চন্দ্র মহন্তও মাহমুদুল ইসলাম সবুজকে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেন। তাঁদের প্রত্যাশা, দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তাঁর জনপ্রিয়তা ও মাঠপর্যায়ের কর্মকাণ্ড বিবেচনায় নেওয়া হবে।
স্থানীয় সূত্র জানায়, আগামী অক্টোবর থেকে ২০২৬ সালের স্থানীয় সরকার নির্বাচন পর্যায়ক্রমে শুরু হওয়ার কথা রয়েছে। এ কারণে বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও ভোটারদের সঙ্গে যোগাযোগ আরও বাড়তে পারে।
তবে বেতগাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dailykagojkolom.com
Design & Development By HosterCube Ltd.