dailykagojkolom.com
সর্বশেষ :
dailykagojkolom.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা জমি দখলের অভিযোগ, গুজব ছড়িয়ে মব তৈরির চেষ্টা পাগলাপীরে নজরুলের চেতনায় নতুন প্রজন্ম, গঙ্গাচড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‎ গঙ্গাচড়ায় ডেইরি ফার্ম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সব সম্ভব টাকায় গঙ্গাচড়ায় দুঃস্থদের মাঝে ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ দিনাজপুরে আফাআউস কার্যালয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় মেলা নিয়ে অভিযোগের জবাব, নথিপত্রসহ তদন্ত দাবি কৃষক দল নেতার ‎ পুঁজি কেন দেশ ছাড়বে না—দেশকে আগে বিনিয়োগের জন্য নিরাপদ করতে হবে

দিনাজপুর এলজিইডির সার্বিক তত্ত্বাবধানে খানসামায় বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শন করলেন জাইকার প্রতিনিধি দল

  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত

 

মোঃ আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধিঃ

 

গত রবিবার ২৩আগস্ট -২০২৬ জাইকার চিপ রিপ্রেজেন্টেটিভ,বাংলাদেশ মিস. তাকাহাশি জুনকো; প্রজেক্ট প্রমোশনাল এডভাইজার মিস. ওকাদা আকিকো, প্রোগ্রাম অফিসার সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট টিম দিনাজপুর এলজিইডির সার্বিক তত্ত্বাবধানে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় দিনাজপুর জেলার খানসামা উপজেলায় কাচিনীয়া বাজার বেলান রিভার উপ-প্রকল্প টি পরিদর্শন করেন।

পরিদর্শনের প্রথম পর্যায়ে খানসামা উপজেলা কনফারেন্স রুমে প্রকল্পের উপর একটি ব্রিফ প্রেজেন্টেশন করেন প্রকল্প পরিচালক ও উপ-প্রকল্প পরিচালক। এর পর প্রকল্প পরিচালক সহ পরিদর্শন টিমের সকল সদস্যগণ কাচিনীয়া বাজার বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শন করেন।
এ পর্যায়ে প্রথমে এলজিইডি সদর দপ্তরের প্রকল্প পরিচালক মোঃ সানিউল হক এবং দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেন উপ-প্রকল্প সম্পর্কে পরিদর্শক টিমকে সংক্ষিপ্ত উপস্থাপনা দেন। অতঃপর পরিদর্শন টিম রাবার ড্যাম চত্বরে বৃক্ষ রোপনের মাধ্যমে পরিদর্শনের শুভ সূচনা করেন। রাবার ড্যাম সংলগ্ন পাম্প হাউস, পরে হেডার ট্যাংক পরিদর্শন করেন। এসময় পরিদর্শন টিম বেলান রিভারে মৎস্য উম্মুক্ত করে ভবিষ্যতে রিভারে মৎস্য চাষের শুভ সূচনা করেন এবং পরিদর্শক দল উপ-প্রকল্পের জন্য গঠিত পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অফিস ঘরে চত্বরে বৃক্ষরোপণ করেন। এছাড়াও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির পুরুষ ও মহিলা সদস্যদের সাথে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সমিতির সভাপতি, নেতৃবৃন্দ বিশেষ করে মহিলা সদস্যগণ তাদের জীবনমান উন্নয়নের অভিজ্ঞতা, সার্থকতা এবং তাদের তৎপরতার বর্ণনা দেন। এতে পরিদর্শন দল খুবই আনন্দ উপভোগ করেন। জাইকার চিপ রিপ্রেজেন্টেটিভ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির তাদের তৎপরতার এবং সফলতার এবং রাবার ড্যাম, হেডার ট্যাংক সেচ পরিচালনাসহ ভবিষ্যৎ পরিচালনা রক্ষণাবেক্ষণের পরিকল্পনার কথা শুনে সন্তুষ্টি প্রকাশ করে এবং তিনি আশা করেন -ভবিষ্যতে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি পূর্ণাঙ্গ দায়িত্ব সহকারে অবকাঠামো সমূহ পরিচালনাও রক্ষণাবেক্ষণ করে জনগণকে সুফল পৌঁছে দিবেন। তিনি উপ-প্রকল্পের এবং সংশ্লিষ্ট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উজ্জল সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে নারায়ণ চন্দ্র সরকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী(এলজিইডি দিনাজপুর অঞ্চল), পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি এবং উপস্থিত ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রবিউল আলম তুহিন সংক্ষিপ্ত বক্তব্য দেন ও জাইকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই উপ-প্রকল্প টি সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় দিনাজপুর এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ ফাওজুল কবীর(ক্ষুদ্রাকায় পানি সম্পদ উন্নয়ন প্রকল্প-২) ও খামসামা উপজেলা (এলজিইডি) প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dailykagojkolom.com
Design & Development By HosterCube Ltd.