dailykagojkolom.com
সর্বশেষ :
dailykagojkolom.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা জমি দখলের অভিযোগ, গুজব ছড়িয়ে মব তৈরির চেষ্টা পাগলাপীরে নজরুলের চেতনায় নতুন প্রজন্ম, গঙ্গাচড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‎ গঙ্গাচড়ায় ডেইরি ফার্ম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সব সম্ভব টাকায় গঙ্গাচড়ায় দুঃস্থদের মাঝে ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ দিনাজপুরে আফাআউস কার্যালয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় মেলা নিয়ে অভিযোগের জবাব, নথিপত্রসহ তদন্ত দাবি কৃষক দল নেতার ‎ পুঁজি কেন দেশ ছাড়বে না—দেশকে আগে বিনিয়োগের জন্য নিরাপদ করতে হবে

আলোচনা ছাড়াই কমিটি গঠনের অভিযোগ, বাতিলের দাবি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৪৩ বার পঠিত


‎মোঃ শফিকুজ্জামান সোহেল
‎রংপুর প্রতিনিধি:

‎রংপুর সদর উপজেলার পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে এটি বাতিলের দাবি জানিয়েছেন।

‎বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে নবগঠিত এডহক কমিটি নিয়ে জানতে চান উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও কয়েকজন অভিভাবক। এ সময় আলোচনার একপর্যায়ে কমিটির সভাপতি আব্দুল গনি অশালীন ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ।

‎পরে সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. মাসুদ রানা, দলীয় নেতাকর্মী ও অভিভাবকরা অধ্যক্ষের কার্যালয় থেকে বের হয়ে প্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণ সভা করেন।

‎সভায় শাহ মো. মাসুদ রানা অভিযোগ করেন, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের সঙ্গে আলোচনা না করেই গোপনে এডহক কমিটি গঠন করা হয়েছে। অধ্যক্ষ জয়নাল আবেদীন স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে কমিটি গঠন করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

‎অভিযোগকারীদের দাবি, সরকারি নির্দেশনার সুযোগ নিয়ে সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যথাযথ আলোচনা ছাড়াই কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষা অফিসে এডহক কমিটি গঠনের জন্য তিনজনের নাম প্রস্তাব করা হলে বিষয়টি প্রকাশ্যে আসে।

‎এরপর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অভিভাবকরা কমিটি প্রত্যাখ্যান করে গঠনপ্রক্রিয়া নিয়ে আপত্তি জানান। তারা নবগঠিত কমিটি বাতিল করে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নতুন এডহক কমিটি গঠনের দাবি জানান।

‎সভায় ২ নম্বর হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আব্দুর রাসেল বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

‎এ সময় সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ, হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সুরুজ, যুবদল নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় অভিভাবকরা উপস্থিত ছিলেন।

‎তবে অভিযোগ অস্বীকার করে পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ীই নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার নবগঠিত কমিটির সভাপতি আব্দুল গনি দায়িত্ব পালন করছেন।‎

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dailykagojkolom.com
Design & Development By HosterCube Ltd.