dailykagojkolom.com
সর্বশেষ :
dailykagojkolom.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা জমি দখলের অভিযোগ, গুজব ছড়িয়ে মব তৈরির চেষ্টা পাগলাপীরে নজরুলের চেতনায় নতুন প্রজন্ম, গঙ্গাচড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‎ গঙ্গাচড়ায় ডেইরি ফার্ম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সব সম্ভব টাকায় গঙ্গাচড়ায় দুঃস্থদের মাঝে ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ দিনাজপুরে আফাআউস কার্যালয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় মেলা নিয়ে অভিযোগের জবাব, নথিপত্রসহ তদন্ত দাবি কৃষক দল নেতার ‎ পুঁজি কেন দেশ ছাড়বে না—দেশকে আগে বিনিয়োগের জন্য নিরাপদ করতে হবে

২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা

  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

 

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:

২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। একই সঙ্গে বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকারের উদ্যোগের কথাও জানান তিনি।

রোববার (৩১ আগস্ট) সকালে দিনাজপুর শিল্পকলা একাডেমিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি বিষয়ক প্রকল্পের আওতায় প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা বাড়াতে ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারের লক্ষ্য হচ্ছে, কোনো শিক্ষার্থী যেন বিদ্যালয় থেকে ঝরে না পড়ে। এ লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

সভায় কয়েকজন প্রধান শিক্ষক ফিডিং কর্মসূচিতে সরবরাহ করা খাবারের মান নিয়ে অভিযোগ করেন। তাদের অভিযোগ, কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের নিম্নমানের খাবার পরিবেশন করা হয়েছে। বিষয়টি শুনে প্রতিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন এবং অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। শিক্ষা খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কথাও তুলে ধরেন তিনি।

দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. কামরুল হাসান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক মো. আবুল আমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজু ইসরাত জাহান, দিনাজপুরের পুলিশ সুপার যেদান আল মুসা এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বিদ্যালয়ের শিক্ষক সংকট, অবকাঠামোসহ বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

পরে প্রধান অতিথি দিনাজপুর পিটিআই এবং কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dailykagojkolom.com
Design & Development By HosterCube Ltd.